সত্যিই কি দ্বিতীয় বিয়ে করছেন গোবিন্দা?
গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার মধ্যে বেশ কিছু দিন ধরেই বিতর্ক তুঙ্গে। তাঁদের বিচ্ছেদ নিয়েও যে কারণে চলছে জোর আলোচনা। এ বার তাঁদের সম্পর্ক আবারও শিরোনামে। একটা সময়ে গোবিন্দার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছিলেন সুনীতা। সম্প্রতি, সুনীতা পারিবারিক আদালত থেকে বিবাহ বিচ্ছেদের মামলাও প্রত্যাহার করে নিয়েছেন। এরই মাঝে রাখির সঙ্গে সুনীতার কথোপকথনের একটি ভিডিয়ো ভাইরাল। যেখানে সুনীতাকে বলতে শোনা যাচ্ছে এবং কেন সুনীতা ডিভোর্সের আবেদন প্রত্যাহার করেছেন, সেই বিষয়টিও প্রকাশ্যে এনেছেন।