ভাঙড়ে ফের রাজনৈতিক চমক! ‘স্বৈরাচারী’ তকমা দিয়ে আইএসএফ ছাড়লেন আরাবুল - 24 Ghanta Bangla News
Home

ভাঙড়ে ফের রাজনৈতিক চমক! ‘স্বৈরাচারী’ তকমা দিয়ে আইএসএফ ছাড়লেন আরাবুল

Spread the love

ভাঙড়: রাজ্য রাজনীতিতে, বিশেষত ভাঙড়ের রাজনৈতিক সমীকরণে ফের বড়সড় রদবদল। ‘স্বৈরাচার’ ও ‘একনায়কতন্ত্র’-এর অভিযোগ তুলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ (ISF) ছাড়ার কথা ঘোষণা করলেন…

ভাঙড়: রাজ্য রাজনীতিতে, বিশেষত ভাঙড়ের রাজনৈতিক সমীকরণে ফের বড়সড় রদবদল। ‘স্বৈরাচার’ ও ‘একনায়কতন্ত্র’-এর অভিযোগ তুলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ (ISF) ছাড়ার কথা ঘোষণা করলেন এলাকার দাপুটে নেতা আরাবুল ইসলাম। পঞ্চায়েত সমিতিতে তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে টানাপোড়েনের মাঝেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খোদ আইএসএফ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি।

সামাজিক মাধ্যমে আইএসএফ-এর বিরুদ্ধে রীতিমতো তোপ দেগেছেন আরাবুল। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লিখেছেন, “আইএসএফের স্বৈরাচার ও একনায়কতন্ত্রকে আমি ধিক্কার জানাই।” শুধু তাই নয়, ভাঙড়ে দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অপর একটি পোস্টে তিনি লেখেন, “আইএসএফের লুম্পেন বাহিনীর হাতে ভাঙড় জুড়ে যেভাবে অত্যাচার-অনাচার নেমে এসেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমি এই দল থেকে পদত্যাগ করলাম।”

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফ-এ নাম লিখিয়েছিলেন আরাবুল ইসলাম। দল বদলালেও ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পদে তিনিই বহাল ছিলেন। গত পঞ্চায়েত নির্বাচনে আরাবুল ইসলামের নেতৃত্বেই এই পঞ্চায়েত সমিতিতে বিপুল জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। সেবার আইএসএফ পেয়েছিল পাঁচটি আসন এবং বাকি সবকটি আসন ছিল শাসকদলের দখলে।

কিন্তু ভোট পরবর্তী সময়ে ভাঙড়ের রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাতে শুরু করে। আইএসএফ-এর প্রতীকে জেতা ৫ জন সদস্যের সঙ্গে তৃণমূল ত্যাগী বেশ কয়েকজন সদস্য হাত মিলিয়ে খোদ আরাবুল ইসলামের বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাবের তোড়জোড় শুরু করে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, জল গড়ায় আদালত পর্যন্ত। শেষ পর্যন্ত গত ১৩ অগাস্ট কলকাতা হাইকোর্ট ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামের বিরুদ্ধে আনা ওই অনাস্থা প্রস্তাবের ওপর স্থগিতাদেশ জারি করে।

রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত সমিতিতে তাঁর বিরুদ্ধে দলের এই অনাস্থা আনার প্রক্রিয়া থেকেই আইএসএফ নেতৃত্বের সঙ্গে আরাবুলের দূরত্ব বাড়তে শুরু করেছিল। হাইকোর্টের স্থগিতাদেশ পাওয়ার পর সেই ফাটল এবার প্রকাশ্যে চলে এল। সোশ্যাল মিডিয়ায় দলত্যাগের কথা ঘোষণা করলেও, আগামী দিনে তাঁর রাজনৈতিক পদক্ষেপ কী হবে বা তিনি ফের তৃণমূলে ফিরবেন কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত আরাবুল ইসলামের তরফে সরাসরি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপাতত তাঁর এই ঘোষণায় ভাঙড়ের রাজনীতিতে নতুন করে জল্পনা তুঙ্গে।

যাদবপুর ইস্যুতে ‘নাক গলাতে’ নারাজ শমীক, ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর হুঁশিয়ারি দিলীপের

বাঁকুড়ার বড়জোড়ায় ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে গেলেন ৩ শ্রমিক

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *