ফোর্ট উইলিয়ামের বিজয়দ্বারের সামনে বড়সড় দুর্ঘটনা
ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য শহরে। ফোর্ট উইলিয়ামের গার্ডওয়ালে ধাক্কা বেপরোয়া গাড়ির। গাড়ির ধাক্কায় ভাঙল গার্ডওয়াল। ফোর্ট উইলিয়ামের বিজয়দ্বারের সামনে দুর্ঘটনা। CCTV ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই গাড়ির চালককে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।