ফিল্মি কায়দায় ক্যাব ডাকাতির ছক বানচাল, যাত্রী সেজে লুটপাট, গ্রেপ্তার ৩
ক্যাবে উঠে লুটপাট
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে এই লুটপাটের ঘটনা ঘটে। জানা গিয়েছে, বারাসত থেকে কলকাতায় আসার জন্য অনলাইনে একটি ক্যাব বুক করেন তিনজন। ক্যাবে ওঠার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় তাণ্ডব। অভিযোগ, তিন আরোহীর মধ্যে একজন পকেট থেকে বের করে পিস্তল। সে-ই ওই আগ্নেয়াস্ত্র ক্যাব চালকের মাথায় ঠেকিয়ে ভয় দেখায়। বাকি দু’জন চালকের গলার সোনার চেন ও হাতের আংটি খুলে নেয়। চলন্ত গাড়িতেই চালকের কাছ থেকে নগদ টাকা আদায়ের চেষ্টা করা হয়। এমনকী নিজের বাড়িতে ফোন করে টাকা পাঠানোর কথা বলতেও বাধ্য করা হয় তাঁকে বলে অভিযোগ। তিলজলা রোড ধরে গাড়ি যাওয়ার সময় এই জুলুমবাজি চলে।