দোকানে গেলেই আর মিলবে না সিম কার্ড! কানেকশনের সংখ্যা নিয়ে কড়াকড়ি কেন্দ্রের
নয়াদিল্লি: একজন ব্যক্তির নামে সর্বোচ্চ কতগুলি মোবাইল নম্বর বা সিম কার্ড (SIM Card) থাকতে পারে, তা নির্দিষ্ট করে দিল কেন্দ্রীয় সরকার। নির্ধারিত সংখ্যা পার হয়ে…
নয়াদিল্লি: একজন ব্যক্তির নামে সর্বোচ্চ কতগুলি মোবাইল নম্বর বা সিম কার্ড (SIM Card) থাকতে পারে, তা নির্দিষ্ট করে দিল কেন্দ্রীয় সরকার। নির্ধারিত সংখ্যা পার হয়ে গেলে ওই ব্যক্তির নামে আর কোনও নতুন সিম কার্ড ইস্যু করা যাবে না। ইতিমধ্যে দেশের সমস্ত টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির কাছে সরকারের এই কড়া নির্দেশিকা পৌঁছে গিয়েছে। আগামী ২৪ আগস্ট থেকে এই নিয়ম দেশজুড়ে কঠোরভাবে কার্যকর করতে হবে।
কেন্দ্রের নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি তাঁর নামে সারা দেশে সর্বোচ্চ ৯টি সিম কার্ড কিনতে বা ব্যবহার করতে পারবেন। তবে জম্মু-কাশ্মীর, অসম এবং উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যগুলির ক্ষেত্রে এই ঊর্ধ্বসীমা হলো ৬টি। এর বেশি সিম কোনওভাবেই গ্রাহকের নামে ইস্যু করা যাবে না।
পুরনো নিয়মেই নতুন করে কড়াকড়ি
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সিম কার্ড সংক্রান্ত এই নিয়ম দেশে প্রায় একযুগ আগেই চালু হয়েছিল। কিন্তু এতদিন সরকারের তরফে বিষয়টিতে ততটা কড়াকড়ি করা হয়নি। ফলে টেলিকম সংস্থাগুলিও নিয়মটি কার্যকরের ক্ষেত্রে কোনও গরজ দেখায়নি। তবে সাইবার অপরাধ এবং সিম জালিয়াতি রুখতে এবার নড়েচড়ে বসেছে কেন্দ্র। গত ১৭ আগস্ট সরকারের তরফে টেলিকম সংস্থাগুলির কাছে কড়া নির্দেশিকা পাঠানো হয়েছে। নিয়মটি কঠোরভাবে কার্যকর করার পরিকাঠামো প্রস্তুত করতে সংস্থাগুলিকে সাত দিন সময় দেওয়া হয়েছে।
নতুন সিম নেওয়ার আগে ভেরিফিকেশন
সরকারের এই নয়া নির্দেশিকার ফলে এবার থেকে নতুন সিম ইস্যু করার আগে টেলিকম কোম্পানিগুলিকে বাধ্যতমূলকভাবে গ্রাহকের বর্তমান কানেকশনের বিষয়টি যাচাই (Verification) করতে হবে। ওই গ্রাহকের নামে আগে থেকে কটি সিম চলছে, তা খতিয়ে দেখার পরেই নতুন সিম দেওয়া যাবে। স্বাভাবিকভাবে, যে সব গ্রাহক ইতিমধ্যেই সিম সংখ্যার নির্ধারিত সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছেন, তাঁদের পক্ষে আর নতুন সিম নেওয়া সম্ভব হবে না।
হোমওয়ার্ক না করার ‘শাস্তি’! শিক্ষিকার চড়ে শ্রেণিকক্ষেই মৃত্যু ৬ বছরের খুদে পড়ুয়ার