ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির মৃত্যু, অভিযুক্তের দাবি…
কামরায় কাক!
এই ঘটনায় রেল পুলিশ আমজাদ সাফরুদ্দিন শেখ নামে ৪৮ বছর বয়সি এক ব্যক্তিকে আটক করেছে। এই নিয়ে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় আমজাদ এই ঘটনা সম্পর্কে পুলিশকে এক অদ্ভুত বিবরণ দিয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি দাবি করেন যে ট্রেনের কামরায় একটি কাক ঢুকে পড়েছিল। তিনি পুলিশকে জানান, সেই কাকটিকে তাড়ানোর চেষ্টা করেন তিনি, সেই সময়ে ভুলবশত তিনি ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলেন। এর ফলে ট্রেন থেকে নিচে পড়ে যান ওই বৃদ্ধ ব্যক্তি।