গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা অর্জুন বিজলানি
দুর্ঘটনার কবলে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অর্জুন বিজলানি। এই মুহূর্তে আগামী ওয়েব সিরিজ় ‘চুম্বক’-এর প্রচারে ব্যস্ত। তারই মাঝে হঠাৎ এমন ঘটনায় চিন্তায় অনুরাগীরা। তবে জানা গিয়েছে, আপাতত সুস্থ আছেন অর্জুন। সূত্রের খবর, এ দিনও প্রচারের কাজ সেরেই বাড়ি ফিরছিলেন অর্জুন। জানা গিয়েছে, সেই সময়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। মাঝরাস্তায় গাড়ি উল্টে যায় বলেও খবর। অর্জুনের টিমের তরফে জানানো হয়েছে, বর্তমানে সুস্থ আছেন অভিনেতা।