‘গাঁজাটা পাঠাও…’, সচিনের চেয়ে কোহলিকে এগিয়ে রাখায় ডি ভিলিয়ার্সকে ট্রোল প্রাক্তনীর
সচিন ও কোহলিকে নিয়ে কী বলেছেন এবি ডি ভিলিয়ার্স?
ভারতীয় ব্যাটারদের বিদেশের কঠিন পরিবেশে পারফরম্যান্স নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে আলোচনা করার সময়ে সচিন ও কোহলির তুলনা করেন ডি ভিলিয়ার্স। তাঁর মতে, সচিন প্রথম দেখিয়েছিলেন যে উপমহাদেশের ব্যাটার হয়েও বাউন্সি ও সিমিং পরিবেশে ভালো খেলা সম্ভব।
তিনি বলেন, ‘সচিনই ভারতের জন্য ওই ধারা শুরু করেছিলেন। তিনি প্রথম দেখিয়েছিলেন যে উপমহাদেশের ব্যাটাররাও কঠিন বিদেশি পরিবেশে রান করতে পারে। তবে বিরাট সেই ধারাকে আরও এগিয়ে নিয়ে গিয়েছে এবং মান অনেকটা বাড়িয়েছে।’
এবি ডি ভিলিয়ার্স আরও জানান, সচিন ও কোহলির দেখানো পথ ধরেই কেএল রাহুল ও দেবদত্ত পাডিক্কলের মতো ব্যাটাররা বিদেশের মাটিতে নিজেদের প্রমাণ করছেন।