কেন WhatsApp-এর ডাউনলোড অপশন বন্ধ রাখা উচিত? | Cyber Crime | EP 13
সাইবার অপরাধীদের স্ক্যানারে আপনার হোয়াটসঅ্যাপ। না জেনেই মিডিয়া ডাউনলোড, অযথা লিঙ্কে ক্লিক করলেই হতে পারে মারাত্মক বিপদ। না চাইতেই মিডিয়া ফাইলের সঙ্গে অজান্তে ফোনে ঢুকে পড়তে পারে বিপজ্জনক ম্যালওয়্যার, যা হাতিয়ে নেয় আপনার ওটিপি, সেভ করা পাসওয়ার্ড এমনকী ব্যাঙ্কের তথ্যও। কেন এখনই হোয়াটসঅ্যাপের অটো-ডাউনলোড অপশন বন্ধ করা উচিত? কী ভাবে সতর্ক থাকবেন? জানতে দেখুন এই সময় লাইভ-এর বিশেষ সাইবার ক্রাইম সিরিজ়-এর ১৩ নম্বর পর্ব।