ক্যান্সার আর সহজে ছড়াতে পারবে না? নতুন ভ্যাকসিনের ট্রায়ালে মিলল আশার আলো - 24 Ghanta Bangla News
Home

ক্যান্সার আর সহজে ছড়াতে পারবে না? নতুন ভ্যাকসিনের ট্রায়ালে মিলল আশার আলো

Spread the love

কী দেখা গিয়েছে ট্রায়ালে?

ফেজ় থ্রি INTerpath-001 পরীক্ষায় অংশ নিয়েছিলেন মোট ১,১৩৭ জন ক্যান্সার আক্রান্ত। অস্ত্রোপচারের মাধ্যমে তাঁদের Stage IIB, IIC, III এবং IV মেলানোমা বাদ দেওয়া হয়েছিল। এরপর তাঁদের দু’টি দলে ভাগ করা হয়।

একটি দলকে এক বছর ধরে ক্যান্সারের ওষুধ কিট্রুডার সঙ্গে পার্সোনালাইজ়ড mRNA ভ্যাকসিন দেওয়া হয়। অন্য দলকে শুধু কিট্রুডা দেওয়া হয়েছিল।

শেষ অবধি দেখা যায়, কিট্রুডার সঙ্গে এই ভ্যাকসিন নেওয়া রোগীদের মধ্যে দু’টি গুরুত্বপূর্ণ ইতিবাচক ফল পাওয়া গিয়েছে। প্রথমত, চিকিৎসার পরে ক্যান্সার ফিরে আসার আশঙ্কা কমেছে। দ্বিতীয়ত, মেলানোমা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার ঝুঁকিও কমেছে।

তবে এই ট্রায়ালের সম্পূর্ণ তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। ফলে ভ্যাকসিনটির সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া কী, কিংবা এটি রোগীদের মৃত্যুঝুঁকি কমাতে পারে কি না, কোন কোন ক্যান্সারের ক্ষেত্রে এটি ব্যবহার করা যায়— সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *