৭ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, মালদায় আটক সৎ মা - 24 Ghanta Bangla News
Home

৭ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, মালদায় আটক সৎ মা

Spread the love

স্থানীয় সূত্রে খবর, শিশুটির বাবা ইজাজ আমহেদ ভিন রাজ্যে কাজ করেন। বছর ছয়েক আগে মারা যান ইজাজ়ের প্রথম পক্ষের স্ত্রী। তার পরেই দ্বিতীয় বিয়ে করেন তিনি। অভিযোগ, তার পর থেকেই শিশুটির উপরে অত্যাচার শুরু করেন ইজাজ়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী রুমা খাতুন। শুক্রবার তিনিই শিশুটিকে শ্বাসরোধ করে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে বৈষ্ণবগড় থানায় লিখিত অভিযোগ দায়েরও করেছেন শিশুটির মামাবাড়ির লোকেরা।

পুলিশ সূত্রে খবর, পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। রুমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি পরিবারের অন্য সদস্যদেরও বয়ান সংগ্রহ করা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *