Social Media Content Creation: সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বানিয়ে আয় করতে পারবেন ১ লাখ টাকা! বিরাট ঘোষণা এই সরকারের | Bihar Govt's Big Announcement, Content Creators to get 10 thousand rs to 1 Lakh for Video on Govt Scheme - 24 Ghanta Bangla News
Home

Social Media Content Creation: সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বানিয়ে আয় করতে পারবেন ১ লাখ টাকা! বিরাট ঘোষণা এই সরকারের | Bihar Govt’s Big Announcement, Content Creators to get 10 thousand rs to 1 Lakh for Video on Govt Scheme

Spread the love

পটনা: সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটরদের উপার্জন ভিডিয়ো-রিলস থেকে। এবার চালু হল নতুন স্কিম। কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিয়ো তৈরির জন্য এবার রাজ্য সরকারও মাস গেলে দেবে টাকা। বিরাট ঘোষণা ক্যাবিনেট বৈঠকের পর।

বুধবার, ১৯ অগস্ট বিহার ক্যাবিনেট নতুন নিয়মের ঘোষণা করে। রাজ্য সরকারের এই স্কিমে সোশ্যাল মিডিয়া ক্রিয়েটরদের ভিডিয়ো তৈরি করলে টাকা দেওয়া হবে। বিহার সোশ্যাল মিডিয়া অ্যান্ড অনলাইন মিডিয়া রুলস ২০২৬-এ সংশোধন করে এই নিয়ম চালু করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে মোট ১৩টি প্রস্তাবনা পাশ করা হয়েছে। এই নতুন নিয়মে বলা হয়েছে, এমপ্যানেল বা রেজিস্টার্ড সোশ্যাল মিডিয়া ক্রিয়েটররা বিহার সরকারের স্কিম ও প্রোগ্রামের উপরে কনটেন্ট তৈরি করবে, তাদের অতিরিক্ত ১০ হাজার টাকা করে দেওয়া হবে প্রতি ৩০ দিনে ১ লাখ ভিউয়ের জন্য। সর্বোচ্চ ১ লাখ টাকা দেওয়া হবে কোনও একটি নির্দিষ্ট ভিডিয়োর জন্য।

বিহারের তথ্য ও জনসংযোগ বিভাগের তরফে জানানো হয়েছে যে শীঘ্রই নোটিফিকেশন জারি করা হবে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, পেজ ও চ্যানেলগুলিতে নিয়মিত ফলোয়ার্সদের লিস্ট চেক করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *