Microwave Oven History: জানেন, কীভাবে ভুল করে আবিষ্কার হয়েছিল মাইক্রোওয়েভ ওভেন? | How a Melted Chocolate Bar Accidentally Led to the Invention of the Microwave Oven
এরপর রেথিয়নের সঙ্গে কাজ করে স্পেনসার মাইক্রোওয়েভে খাবার রান্নার প্রযুক্তি আরও উন্নত করেন। ১৯৪৫ সালের ৮ অক্টোবর এই প্রযুক্তির জন্য পেটেন্ট আবেদন করা হয়। পরে ১৯৪৭ সালে ‘Radarange’ নামে প্রথম বাণিজ্যিক মাইক্রোওয়েভ বাজারে আসে। তবে আজকের ছোট্ট ওভেনের সঙ্গে তার চেহারার কোনও মিল ছিল না, প্রায় ৬ ফুট লম্বা, ৭৫০ পাউন্ড বা প্রায় ৩৪০ কেজি ওজনের সেই যন্ত্র ছিল বিশালাকার। দামও ছিল প্রায় ৫,০০০ ডলার। Getty Images