কেনিয়ায় ভেঙে পড়ল পর্যটকবাহী হেলিকপ্টার, মৃত ৭
বিধ্বস্ত পর্যটক বোঝাই হেলিকপ্টার
আকাশপথে পর্যটকদের নিয়ে মনোরম দৃশ্য দেখার জন্য পর্যটকদের নিয়ে উড়েছিল ওই হেলিকপ্টার। সেই সময়েই কেনিয়ার রাজধানী নাইরোবির উত্তরে সামবুরু কাউন্টিতে ছ’জন পর্যটক ও একজন পাইলট বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। বুধবারের এই ঘটনায় ওই হেলিকপ্টারে থাকা সমস্ত আরোহীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।