দুর্নীতির অভিযোগ, রক্তদানে স্বচ্ছতায় আধার সংযুক্তি
অসীম বলেন, ‘যেহেতু আধার কার্ড এখনও বাধ্যতামূলক করা হয়নি, যে কারণে আধার কার্ড ছাড়াও রক্ত সংগ্রহ হয়েছে। কিন্তু হিমোগ্লোবিন পরীক্ষা ছাড়া কোনও মহিলার রক্ত নেওয়া হয়নি। যে কারণে, মহিলা রক্তদাতার সংখ্যা অনেকটা কমে গিয়েছে।’ অসীম জানান, হিমোগ্লোবিন পরীক্ষার জন্য শিবিরেই বিশেষ পদ্ধতিতে কাজ করা হচ্ছে। রক্তদাতার আঙুলে সূচ ফুটিয়ে এক ড্রপ রক্ত তুঁত মিশ্রিত জলে ফেলে দেওয় হচ্ছে। সেই ড্রপ ডুবে গেলেই স্পষ্ট হচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণ সঠিক রয়েছে। কিন্তু যদি ভেসে যায়, তা হলে বুঝতে হবে হিমোগ্লোবিনের পরিমাণ কম। তখন তাঁর রক্ত সংগ্রহ করা হচ্ছে না। অসীম বলেন, ‘টাকার প্রলোভন দিয়ে রক্ত সংগ্রহের মতো জালিয়াতি বন্ধ করতেই আধার কার্ড সংযুক্তির দাবি আমরাও তুলেছি। সরকারি নির্দেশিকা জারি করলেই আধার নম্বর ছাড়া রক্তদানের কড়াকড়ি বজায় রাখব।’