গোষ্ঠীর মহিলাদের বাদ, পোশাক বানাচ্ছে এজেন্সি! - 24 Ghanta Bangla News
Home

গোষ্ঠীর মহিলাদের বাদ, পোশাক বানাচ্ছে এজেন্সি!

Spread the love

ভরতপুর: গোষ্ঠীর মহিলাদের আর্থিক দিক থেকে স্বনির্ভর করার সরকারি প্রকল্পে বেনিয়মের অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের ভরতপুর-২ ব্লকে। সরকারি প্রাথমিক স্কুলের পড়ুয়াদের পোশাক তৈরির বরাত ওই গোষ্ঠীর মহিলাদের দেওয়ার কথা থাকলেও, বেসরকারি সংস্থাকে দিয়ে সেই কাজ করানো হয়েছে বলে অভিযোগ। বুধবার ভরতপুর বিধানসভার পরাজিত বিজেপি প্রার্থী অনামিকা ঘোষ অভিযোগ করেন, সালার থানার সালিন্দা গ্রামে কান্দি-সালার রাজ্য সড়কের পাশে একটি কারখানায় ওই পোশাক তৈরি হয়েছে। তাঁর দাবি, ওই কারখানায় সরকারি প্রাথমিক স্কুলের পড়ুয়াদের হাজার হাজার পোশাক এবং সেগুলো তৈরির সরঞ্জাম মজুত রয়েছে। অধিকাংশ পোশাক তৈরি হয়ে পড়ে রয়েছে। সাদা শার্টের পকেটে কোথাও ‘বিশ্ব বাংলা’-র লোগো বসানো রয়েছে, কোথাও বসানো নেই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *