Uber Train Service: এবার ট্রেনের টিকিটও বুক করা যাবে উবের অ্যাপে! কীভাবে করবেন, দেখে নিন | Uber Launches Train Ticket Booking in India With ixigo App Partnership - 24 Ghanta Bangla News
Home

Uber Train Service: এবার ট্রেনের টিকিটও বুক করা যাবে উবের অ্যাপে! কীভাবে করবেন, দেখে নিন | Uber Launches Train Ticket Booking in India With ixigo App Partnership

Spread the love

উবেরে এবার ট্রেনের টিকিটও।Image Credit: Gemini AI & Getty Images

নয়াদিল্লি: সচরাচর কোনও ক্যাব বুক করতে ব্যবহার করা হয় উবের (Uber) অ্যাপটি। এবার নিজেদের যাত্রীদের জন্য সুখবর আনল সংস্থা। এবার শুধু ক্যাব নয়, একই সঙ্গে ট্রেনের টিকিটও বুক করা যাবে উবের থেকে। ভারতে নিজেদের ব্যবসার পরিসরের বৃদ্ধির উদ্দেশ্যে ট্র্যাভেল সংস্থা ইক্সিগো-র (Ixigo) সঙ্গে হাত মিলিয়ে এই নতুন ফিচার আনতে চলেছে উবের। নতুন এই পরিষেবার মাধ্যমে একদিকে যেমন যাত্রীরা নির্দিষ্ট ট্রেন খুঁজতে পারবেন, তেমনই টিকিট বুক করে PNR Status-ও চেক করতে পারবেন। এমনকি স্টেশন থেকে গন্তব্যে পৌঁছনোর জন্য ক্যাবও বুক করা যাবে অ্যাপ থেকেই।

এই নতুন ফিচার যোগ করার ফলে Uber-এর পরিষেবার তালিকায় যুক্ত হল আরও একটি গণমাধ্যম। বর্তমানে সংস্থার অ্যাপে ইন্টারসিটি কার, বাস ও মেট্রো টিকিটের মতো পরিষেবা রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল ট্রেনও। যাত্রার শুরু থেকে শেষ – সব যেন একটি অ্যাপেই হয়, এটাই মূল লক্ষ্য সংস্থার। নতুন পরিষেবাতে উবেরকে সহায়তা করবে ইক্সিগো (Ixigo)। এমনকি কোথা থেকে কোথায় যাবেন, যাত্রার তারিখ, খাবার বুক করা-র অপশনও রয়েছে। এর পাশাপাশি PNR Status-ও চেক করতে পারবেন এই অ্যাপ থেকে।

কীভাবে ট্রেন টিকিট বুক করা যাবে?

1. Uber অ্যাপ খুলে স্ক্রীনের নীচে Services অপশনে যান।

2. Bus & Train অপশন সিলেক্ট করুন।

3. ট্রেন টিকিট কাটতে Train Tickets অপশনে ক্লিক করুন।

4. কোথা থেকে কোথায় যাবেন, কবে যাবেন – সব তথ্য দিয়ে Search Trains অপশনে ক্লিক করুন।

5. আপনার পছন্দের সিট নম্বর, ট্রেনের নাম, কোন টিকিট (তৎকাল/রেগুলার) কাটবেন, সিলেক্ট করুন।

6. Add New Passanger-এ যাত্রী সম্পর্কে সব তথ্য দিন। যাত্রী সংখ্যা বাড়াতেও পারবেন।

7. Contact Details দিয়ে যোগাযোগের তথ্য দিন।

8. Proceed to Pay অপশনে ক্লিক করুন।

Intercity পরিষেবাতেও জোর দিচ্ছে Uber!

শুধু ট্রেন নয়, ভারতে নিজেদের অ্যাপকে আরও বড় মোবিলিটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর উবের। চলতি বছরের শুরুর দিকে এই Ixigo-র সঙ্গেই পার্টনারশিপ করে ইন্টারসিটি বাস সার্ভিস চালু করা হয়েছিল। এছাড়াও দেশের একাধিক বড় বড় রেলস্টেশনে উবের-এর পিক আপড্রপ অফ জোন করা হচ্ছে। এবার সরাসরি ট্রেন টিকিট বুক করার ফিচার যোগ হওয়ার ফলে যাত্রীরা স্টেশনে পৌঁছে যাওয়ার আগেই উবের অ্যাপেই তাঁদের টিকিট কেটে নিতে পারবেন। উবের জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতীয় রেলের বাজার আগের থেকে অনেকটাই বেড়েছে। তাই এই ক্রমবর্ধমান বাজারে নিজেদের পরিষেবা আরও বাড়ানোর লক্ষ্যে এই সুবিধা চালু করল উবের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *