Hossam Hasaan Wives: দুই স্ত্রীর চুলোচুলি দেখে ক্যাফেতেই অজ্ঞান! জ্ঞান ফিরতেই চরম পদক্ষেপ মেসিকে ‘চোর’ বলা মিশর কোচের! | Egypt Coach Hossam Hassan Faints Amid Wives’ Brawl in Cafe, Divorces First Wife Upon Waking Up
মিশরের কোচ হোসাম হাসান। Image Credit: Getty Images
মিশর : বিশ্বকাপের সময় চর্চায় ছিলেন তিনি। এবার বিশ্বকাপের পরেও আবার চর্চায় আসলেন মিশরের কোচ হোসাম হাসান। কিন্তু এবার কোনও ফুটবল ঘটিত কারণে নয়, তিনি খবরের কেন্দ্রে এসেছেন স্ত্রীজনিত কারণে। পরিস্থিতি এমন হয়, অজ্ঞান হয়ে, ডিভোর্স দিয়ে এক ভয়ঙ্কর ব্যাপার ঘটে।
কী ঘটেছে?
সূত্রের খবর, নিজের দ্বিতীয় স্ত্রী দিনা মোস্তাফা বা ড্যান অ্যাডামকে নিয়ে দেশের মধ্যেই ছুটি কাটাচ্ছিলেন হাসান। কোনও একটি হোটেলের ক্যাফেতে বসে তাঁরা আন্তরিক সময় কাটানোর সময় হঠাৎ সেখানে এসে হাজির হন হাসানের প্রথম স্ত্রী হোয়েইদা আল ঘরবাই ও তাঁর সন্তানরা। দুই স্ত্রীয়ের মধ্যে আচমকা বচসা শুরু হয় ও তা ক্রমেই মারামারিতে পরিণত হয়। আঁচড়ে দেওয়া, চুল টানা, থাপ্পড় মারা কিছুই বাদ দেয়নি দুই পক্ষ। এমতাবস্তায় নিজেকে বাঁচানোর এক আইডিয়া বের করেন হাসান। তিনি ঝামেলা থামাতে গিয়ে ব্যর্থ হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ এসে ঝামেলা থামিয়ে দুই পক্ষকে শান্ত করে। তবে জ্ঞান ফিরে পেয়েই সবার প্রথমে নিজের প্রথম পক্ষের স্ত্রী হোয়েইদাকে ডিভোর্স দিয়েছেন হাসান। হাসানের আইনজীবী জানিয়েছেন, তাঁর ক্লায়েন্টের শরীর খুব সুস্থ ছিল এবং তিনি কোনও রকম জটিল রোগে ভুগছিলেন না।
হাসান তাঁর প্রথম স্ত্রীয়ের সঙ্গে বেশ কয়েক বছর ধরে একসঙ্গে আছেন ও ইতিমধ্যেই তাঁর ৩ সন্তান আছে। ২০২২ সালে তাঁদের মধ্যে ১০ দিনের বিচ্ছেদ হলেও আবার তাঁরা সব মিটিয়ে নিয়েছিলেন। ২০১৫ সালে প্রথম স্ত্রীর সঙ্গে থাকা অবস্থাতেই দ্বিতীয় বিয়ে করেন হাসান। মিশরের আইন অনুযায়ী, একজোন পুরুষের সর্বাধিক ৪ জোন স্ত্রী থাকতে পারে। তবে একাধিক বিয়ে করলেও প্রত্যেক স্ত্রীকে যেন সমান চোখে দেখা হয় ও জীবনযাত্রা যেন সমান থাকে।
২০২৬ বিশ্বকাপে তুমুল চর্চায় ছিলেন হাসান। আর্জেন্টিনার কাছে হেরে শেষ ১৬ থেকে বিদায় নেয় তাঁর দল মিশর। এরপরেই হাসান অভিযোগ করেন, “মেসিকে বেশিক্ষন খেলানোর উদ্দেশ্যে তাঁর দলকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। ফিফা আগে থেকেই মেসিকে বিশ্বকাপ দিতে চায় মেসিকে।” শেষ পর্যন্ত মেসি বিশ্বকাপ পাননি। আবার দুই স্ত্রীয়ের মাঝে পরে ঝামেলা থেকে নিস্তার পেলেন না হাসানও।