মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ আগুন, মৃত ৯ বাংলাদেশি
মঙ্গলবার রাত পৌনে ২টো নাগাদ কলকাতার নিউ মার্কেট থানা এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের (মির্জা গালিব স্ট্রিট) হোটেলে আগুন লাগে। হোটেলটির নাম শিখা ইন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম হয়েছেন ৬ জন। তাঁরা বাংলাদেশের বাসিন্দা বলে পুলিশের একটি সূত্রের দাবি। আগুন লাগার সময়ে হোটেলের আবাসিকরা প্রায় সকলেই ঘুমিয়ে ছিলেন। মৃতদের অনেকেই দমবন্ধ হয়ে মারা গিয়েছেন বলে প্রাথমিক ভাবে জানিয়েছে দমকল। হোটেল থেকে ৬০ জনেরও বেশি আবাসিককে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।