ফ্লাইটের ভাড়া বাঁধছে সরকার, খসড়া জমা পড়ল শীর্ষ কোর্টে
অন্যদিকে এয়ারলাইন্সের দাবি, যুদ্ধের আবহে জ্বালানির দাম অনেকটাই বেড়ে গিয়েছে। এ ছাড়াও ‘অপারেশন সিঁদুর’–এর পরে পাকিস্তানের আকাশে আর ঢুকতে পারছে না ভারতীয় কোনও ফ্লাইট। ফলে খরচ বেড়ে গিয়েছে। এখন যদি সরকারের নিয়ম মেনে ভাড়া কমাতে হয়, তা হলে হাঁড়ির হাল হবে। কেন্দ্র আদালতে জানিয়েছে, ভারতীয় এভিয়েশন সেক্টরের উন্নতিতে ২০২৪–এ ‘ভারতীয় বায়ুযান অধিনিয়ম’ তৈরি হয়েছে। তারই অঙ্গ হিসেবে ভাড়া বাঁধার কাজ শুরু হয়েছে। তারই খসড়া সিল করা খামে জমা পড়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে। কেন্দ্রের হয়ে আদালতে অতিরিক্ত সলিসিটার জেনারেল অনিল কৌশিক জানিয়েছে, তিন সপ্তাহের মধ্যে আইন চূড়ান্ত হবে।