‘নিজেকে শেষ করা ছাড়া উপায় নেই…’, জেলে বসে শিল্পার কোন খবরে এমনটা ভেবেছিলেন রাজ?
বছর কয়েক আগের ঘটনা। পর্নোগ্রাফি সংক্রান্ত মামলায় দীর্ঘ সময় জেল খাটতে হয়েছিল অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে। এমন একটা অভিজ্ঞতা যে হতে পারে, তার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না ব্যবসায়ী-অভিনেতা। সেই সময়ে আরও একটি ঘটনা প্রকট ভাবে ছড়িয়েছিল। রাজের সঙ্গে ডিভোর্স করতে চলেছেন বলেও শুরু হয়েছিল গুঞ্জন। যা মানসিক যন্ত্রণা দিয়েছিল রাজকে।
এক নজরে
-
২০২১ সালে পর্নোগ্রাফি মামলায় দীর্ঘ সময় মুম্বইয়ের জেলে বন্দি ছিলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা।
-
জেলবন্দি থাকা অবস্থায় শিল্পার সঙ্গে তাঁর ডিভোর্সের ভুয়ো খবর রটে, যা রাজকে মানসিক ভাবে ভেঙে ফেলেছিল।
-
বিচ্ছেদের খবরে মানসিক যন্ত্রণায় রাতে ঘুমাতে পারতেন না এবং নিজের জীবন শেষ করে দেওয়ার কথা পর্যন্ত ভেবেছিলেন রাজ।
জেলের মধ্যে এমনিতেই বিভিন্ন ঘটনায় নিজেকে অতি কষ্টে সামলেছিলেন রাজ। তার মধ্যে যখন শুনলেন শিল্পা সব সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কিছুতেই যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। খবরটা শোনার পর থেকে রাতের পর রাত ঘুমাতে পারেননি তিনি।
সেই সময়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে ভেবেছিলেন নিজের জীবন শেষ করে দেবেন। যে দিন বিচ্ছেদের খবর কানে আসে, তার পরেরদিন সকাল হতেই শিল্পাকে ফোন করেন। শিল্পা তাঁকে জানান, যা রটেছে তা সম্পূর্ণ মিথ্যে। রাজকে আশ্বস্ত করে বলেন, যে কোনও পরিস্থিতিতে পাশে থাকবেন তাঁর।
শিল্পার মুখে এ কথা মনের জোর দিয়েছিল রাজকে। তবে তাঁর সঙ্গে যা ঘটেছিল, তা একেবারেই পরিকল্পনামাফিক বলেই উল্লেখ করেন রাজ। ২০২১ সালে জামিনে মুক্তি পান শিল্পার স্বামী। মুম্বইয়ের জেলজীবন যে কতটা কষ্টের ছিল সে কথাও জানান রাজ। জল, বিস্কুট খেয়ে দিন কাটানোর ফলে ১৭ থেকে ১৮ কেজি ওজন কমেছিল তাঁর।
FAQ
পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রা কবে জামিনে মুক্তি পান?
তিনি ২০২১ সালে মুম্বইয়ের জেল থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন।
জেলবন্দি থাকা অবস্থায় শিল্পা শেট্টির কোন খবর রাজ কুন্দ্রাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল?
শিল্পা তাঁর সঙ্গে সব সম্পর্ক ভেঙে ডিভোর্স দিতে চলেছেন— এমন একটি ভুয়ো খবর রাজকে ভীষণ মানসিক যন্ত্রণা দিয়েছিল।
বিচ্ছেদের খবরের সত্যতা নিয়ে শিল্পা শেট্টি রাজ কুন্দ্রাকে কী জানিয়েছিলেন?
শিল্পা ফোনে জানান যে খবরটি সম্পূর্ণ মিথ্যে এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে তিনি রাজের পাশেই থাকবেন।