সলমনের বাড়িতে গোমাংস ঢোকে না কেন? নেপথ্যের কারণ জানালেন সেলিম খান – Bengali News | Salman khans father salim khan reveals his family doesnt eat beef says
মুসলিম পরিবার মানেই নিয়মিত গোংমাস খাওয়া। যেকোনও উৎসবেই গোমাংসের পদ থাকে খাবারের তালিকায়। তবে সলমনের পরিবারের ব্য়াপারটা কিন্তু একটু আলাদাই। অভিনেতার বাবা চিত্রনাট্যকার সেলিম খান জানিয়েছেন, তাঁদের বাড়িতে কখনই গোমাংস ঢোকেনি। এমনকী, তাঁদের পরিবারের কেউই, গোমাংস খান না!
তা হঠাৎ এমন কেন সিদ্ধান্ত নিয়েছেন গোটা খান পরিবার?
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেলিম খান জানান, আমাদের পরিবারের কেউই গোমাংস খাই না। বহু মুসলিম পরিবারেই গোমাংস খাওয়া হয়। আসলে, এটা অন্যান্য মাংসের তুলনায় অনেক সস্তা। তবে আমরা পয়গম্বর মহম্মদের কথা অনুসরণ করে চলি। তিনি বলেছিলেন, গরুর দুধ মাতৃদুগ্ধের বিকল্প। অত্যন্ত উপকারী। তাই গরুকে হত্যা করা উচিত নয়।
এমনকী, সেলিম জানিয়েছেন, সলমাকে বিয়ে করার পর হিন্দু উৎসব পালন করেছি। প্রথম থেকেই হিন্দুদের সঙ্গে আমাদের ওঠাবসা। আমারে কাছে ঈশ্বরের কোনও ভেদাভেদ নেই। তাই যেকোনও উৎসবেই আমাদের পরিবারকে আনন্দ করতে দেখবেন। কোনও ভেদাভেদকেই এই পরিবারের প্রশয় দেওয়া হয় না।