আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু হতেই মিলল সুফল, জীবন বাঁচল বৃদ্ধার
রাজ্যে সবে মাত্র চালু হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। আর ভারত সরকারের এই স্বাস্থ্য বিমা প্রকল্প রাজ্যে চালু হতেই মিলল সুফল। জীবন বাঁচল এক বৃদ্ধার। হাওড়ার উলুবেড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা হয়েছে নদিয়ার নবদ্বীপের বাসিন্দা লীলা দেবনাথ-এর। হাওড়া জেলায় এই কার্ডের মাধ্যমে এই প্রথম কারোর বিনামূল্যে চিকিৎসা হয়েছে। সেই কারণে আয়ুষ্মান ভারত প্রকল্পে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়ায় খুশি রুগীর পরিবারের লোকজন।