নতুন সকালের ১০০ দিন, আর ১৫ বছরের কিছু প্রশ্ন - 24 Ghanta Bangla News
Home

নতুন সকালের ১০০ দিন, আর ১৫ বছরের কিছু প্রশ্ন

Spread the love

সেই বিজেপি সরকার ১০০ দিনে পা দিল। প্রথম ১০০ দিনের পারফরম্যান্সে দেখা যাবে, এখনও পর্যন্ত সরকার ও দল তাদের প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যমাত্রা নিয়েই এগোচ্ছে।

ভোটের আগে বিজেপির উল্লেখযোগ্য প্রতিশ্রুতি ছিল— বেআইনি অনুপ্রবেশ রোখা এবং এই অনুপ্রবেশকারীদের বাংলা থেকে বিতাড়ন। আশ্বাস ছিল, এ যাবৎ বাংলায় থমকে থাকা একশো দিনের কাজ, আবাস যোজনা, আয়ুষ্মান ভারতের মতো সামাজিক উন্নয়নে কেন্দ্রীয় প্রকল্পগুলি চালু করার। ছিল, পূর্বতন সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের মাসিক দেড় হাজার টাকার ভাতা দ্বিগুণ করে ‘অন্নপূর্ণা যোজনা’ কার্যকরের আশ্বাস। বলা হয়েছিল, আগের জমানার সব দুর্নীতির তদন্ত হবে, মহিলাদের সুরক্ষায় তৎপর হবে সরকার। শিল্পায়নের পথে কাঁটা সরিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, রাজ্য সরকারি কর্মচারীদের বেতন সংশোধনে সপ্তম বেতন কমিশনের আশ্বাসবাণীও ছিল বিজেপির সংকল্পপত্রে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *