Tarapith Fire: প্রাণ বাঁচাতে ঝাঁপ দিয়েছিলেন অনেকে! তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! | Tarapith Hotel Fire: Owner and Son Arrested, Divers Search Pond After Residents Jumped Into Water
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলের মালিক ও তাঁর ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ঘটনার পরই হোটেলের মালিকের ছেলে কল্যাণকে আটক করে পুলিশ। এরপর মাঝরাতে গ্রেফতার করা হয় হোটেলের মালিক প্রবীর পালকে। এদিকে, মঙ্গলবার সকাল থেকে হোটেল লাগোয়া পুকুরে ডুবুরি নামিয়ে চলেছে তল্লাশি। আগুন লাগার পর বেশ কয়েকজন আবাসিক হোটেল থেকে পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করেন বলে খবর। কারও মৃতদেহ জলের তলায় পড়ে রয়েছে কি না সেই বিষয়টি খতিয়ে দেখতে ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে।