সন্তানের সামনে মা-বাবার সঙ্গম! জানেন রণবীর কার থেকে টুকেছেন এই প্রশ্ন? – Bengali News | Ranveer allahbadia controversy on vulgar jokes copied from international show
সময় রানার শোয়ে এসে এক প্রতিযোগীকে অশ্লীল প্রশ্ন করায় মারাত্মক বিতর্কের মুখে পড়েছিলেন জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। বিতর্কের জেরে রণবীরের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়। পরে বিতর্কে ইতি টানতে রণবীর অবশ্য নিজেই সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ক্ষমা চেয়েছেন। তবে জানেন কি? এই অশ্লীল প্রশ্ন রণবীরের মগজে তৈরি নয়, বরং অন্য এক রিয়্যালিটি শো থেকেই এই প্রশ্ন ধার নিয়েছিলেন রণবীর।
বিষয়টা একটু বিশদে বলা যাক। সম্প্রতি জনপ্রিয় এক ইন্টারন্য়াশনাল শো ওজি ক্রু ট্রুথ অর ড্রিঙ্ক-এ মা-বাবার যৌনতাকে টেনে এমনই প্রশ্ন করেছিলেন জনপ্রিয় কমেডিয়ান স্যামি ওয়ালস। যা কিনা সম্প্রচারিত হয়েছিল জানুয়ারি মাসের ২৫ তারিখ। সেই শো থেকেই এই প্রশ্ন ধার নেন রণবীর। আর হুবহু বলে ফেলেন সময় রায়নার শোয়ে। তবে অষ্ট্রেলিয়ার এই শো নিয়ে সেখানে তেমন বিতর্কের ঝড় না বয়ে গেলেও, ভারতীয় সংস্কৃতিকে যে আঘাত দিয়েছে, তার প্রমাণ সোশাল মিডিয়ায় ওঠা রণবীরের বিরুদ্ধে তুমুল সমালোচনা।
তা ঠিক কী বলেছিলেন রণবীর?
সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, এক প্রতিযোগীকে বলছেন, আপনি কি আপনার মা-বাবার যৌনতা দেখবেন, নাকি সেই যৌনখেলায় অংশ নিয়ে চিরতরে সেটা বন্ধ করবেন? রণবীরের এমন প্রশ্নে স্বাভাবিকভাবেই হতবাক হন প্রতিযোগী। তবে রণবীরের পাশে বসে থাকা, সময় রায়না, আশিস চঞ্চলানি, যশপ্রীত সিং, অপূর্ব মাখিজা হেসে গড়িয়ে পড়েন।
রণবীরের এই মন্তব্যের সমালোচন করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসও। এমনকী, এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার কথাও বলেছেন তিনি। এএনআই সংবাদ সংস্থার খবর অনুযায়ী, মহারাষ্ট্রের উইম্য়ানস কমিশন রণবীরের নামে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ দায়ের হয়েছে শোয়ের অর্গানাইজারের সহ বিচারকদের বিরুদ্ধেও।
তবে বিতর্কের আগুন বাড়তেই সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে ক্ষমা চাইলেন রণবীর। এই ভিডিওতে রণবীর জানালেন, আমি পড়ে বুঝতে পেরেছি, আমার এই মন্তব্য একেবারেই মজার নয়। এটা অশ্লীল। আশা করি আমাকে ক্ষমা করে দেবেন সবাই।