Kolkata Airport-এর ATC ভবনে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নেভাতে তৎপর দমকল
কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে আগুন। মঙ্গলবার ভোর ৪টে নাগাদ ATC বিল্ডিংয়ের দোতলায় আগুন ও ধোঁয়া দেখতে পান কর্মীরা। তৎক্ষণাৎ খবর যায় দমকলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তিনটি দমকলের ইঞ্জিন।