ভুলটাই আমার খুব ভালো লাগে: শান্তনু মৈত্র
অন্য সময় প্রাইম: ‘সর্দার উধম’, ‘ম্যাড্রাস ক্যাফে’র মতো হিস্টোরিক্যাল ছবিতে আপনি আগেও কাজ করেছেন। কিন্তু বাংলায় প্রথম…
শান্তনু: বাংলায় এমন ছবি খুব কমই হয়। ‘অনন্ত সিংহ’ এমন একটা বহুরূপী চরিত্র, যেখানে মিউজ়িক নিয়ে এক্সপেরিমেন্ট করার জায়গা রয়েছে। আমি বিষয়টাকে একটু কনটেম্পোরারি করতে চেয়েছি। যাতে নতুন প্রজন্মেরও গল্পটা শুনতে ভালো লাগে। স্কুলের ইতিহাস বইয়ের মতো বিষয়টা যেন বোরিং না হয়ে যায়।