IPAC Case-Supreme Court: IPAC তদন্তে মমতার বাধা! সিবিআই তদন্ত চায় ED, 'সরকার তো বদলেছে', সওয়াল মানেকার | IPAC Case at Supreme Court: ED wants CBI investigation against Mamata Banerjee - 24 Ghanta Bangla News
Home

IPAC Case-Supreme Court: IPAC তদন্তে মমতার বাধা! সিবিআই তদন্ত চায় ED, ‘সরকার তো বদলেছে’, সওয়াল মানেকার | IPAC Case at Supreme Court: ED wants CBI investigation against Mamata Banerjee

Spread the love

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলাImage Credit: TV9 Bangla

নয়া দিল্লি: রাজ্যে আইপ্যাক-মামলার তদন্তে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই মামলায় সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার সেই মামলায়, ইডি স্পষ্ট জানাল,আদালতই ঠিক করুক সিবিআই তদন্ত হবে কি না। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী মানেকা গুরুস্বামীর বক্তব্য, সরকার বদলেছে, তাই রাজ্যই ঠিক করতে পারে, কাকে এই মামলার তদন্তভার দেওয়া হবে।

কী এই মামলা?

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন, আইপ্যাকের অফিসে ইডি তল্লাশি চালাতে যায়। সেই সময় ঘটনাস্থলে হাজির হন মমতা। পরে তাঁকে একটি সবুজ ফাইল হাতে বেরিয়ে আসতে দেখা যায়। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সহকারী কয়েকজন পুলিশ অফিসারের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন করেছিল ইডি। মঙ্গলবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে ছিল সেই মামলার শুনানি।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *