বড় বড় গর্ত, হাঁ করা ট্রাম লাইন! কলকাতার রাস্তা যেন ‘মৃত্যু ফাঁদ’
শুধু দক্ষিণ কলকাতা নয়, উত্তরের উল্টোডাঙা রোড, ক্যানাল ইস্ট রোড, বেলগাছিয়া থেকে শুরু করে কলকাতা লাগোয়া দমদমের একাধিক রাস্তা রীতিমতো বিপজ্জনক অবস্থায় রয়েছে। অন্য দিকে কাঁকুরগাছি, ইএম বাইপাস-সহ একাধিক এলাকায় রাস্তার অবস্থা নিয়েও ক্ষোভ বাড়ছে। কোথাও জল জমে রাস্তা ভেঙে পড়ছে, কোথাও আবার দীর্ঘদিন ধরে রাস্তা সারানোই হয়নি।