টানা তিন সেশনে ডাউন শেয়ার বাজার, কেন দালাল স্ট্রিটে ফের ডাউনট্রেন্ড? - 24 Ghanta Bangla News
Home

টানা তিন সেশনে ডাউন শেয়ার বাজার, কেন দালাল স্ট্রিটে ফের ডাউনট্রেন্ড?

Spread the love

দেশের শেয়ার বাজারে পতনের ধারা অব্যাহত থাকল শেষ তিন ট্রেডিং সেশনে। এ নিয়ে টানা ৬ ট্রেডিং সেশনে পয়েন্ট কমলো নিফটি৫০-র। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে অনিশ্চিয়তা, তার জেরে অশোধিত জ্বালানি তেলের দামবৃদ্ধি এবং এ সবের মিলিতে প্রভাবেই দালাল স্ট্রিটে এই ডাউন ট্রেন্ড বলে মত বাজার বিশ্লেষকদের।

মঙ্গলবারের ট্রেডিং সেশনে  নিফটি৫০ কমেছে ১৩৩ পয়েন্ট বা ০.৫৫ শতাংশ। মার্কেট ক্লোজ়িংয়ের পরে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এই সূচক রয়েছে ২৪,১৫৫ পয়েন্টে। শেষ তিন ট্রেডিং সেশনে এই সূচক কমেছে ১.৭ শতাংশ। গত ৬ ট্রেডিং সেশন ধরে পয়েন্ট কমেছে এই সূচকের।

অন্য দিকে মঙ্গলবার সেনসেক্স কমেছে ৪৯৩ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ। এই পতনের জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইনডেক্স রয়েছে ৭৭,২৩৫ পয়েন্টে। শেষ তিন ট্রেডিং সেশনে সেনসেক্সও কমেছে ১ শতাংশের বেশি।

মঙ্গলবার সকাল থেকেই ডাউন ছিল দুই স্টক এক্সচেঞ্জের বিভিন্ন মিড ক্যাপ ইনডেক্স। বাজার বন্ধের সময় নিফটি মিড ক্যাপ ১০০ ইনডেক্স ০.৪৩ শতাংশ কমেছে। অন্য দিকে স্মল ক্যাপ সকালের দিতে পজ়িটিভে ছিল। কিন্তু বেলা যত গড়িয়েছে ধাক্কা লেগেছে স্মল ক্যাপেও। এর জেরে সকালের বৃদ্ধি মুছে নিফটি স্মল ক্যাপ ১০০ ইনডেক্স প্রায় ফ্ল্যাট রয়েছে।

সেক্টরাল ইনডেক্সের মধ্যেও এ দিন মিক্সড পারফরম্যান্স দেখা গিয়েছে। নিফটি-তে ইন্ডিয়া ডিফেন্স (১.২৯%), মিডিয়া (০.৬৫%), অটো (০.৩০%), অয়েল অ্যান্ড গ্যাস (০.২০%)-এর মতো সেক্টরাল ইনডেক্সের বৃদ্ধি হয়েছে। এ ছাড়া অধিকাংশ সেক্টরাল ইনডেক্সই ডাউন রয়েছে। এর মধ্যে নিফটি আইটি (-১.৯৩%), রিয়েলটি (-১.৪২%), পিএসইউ ব্যাঙ্ক (-১.০১%), এফএমসিজি (-০.৭৭%)-র মতো সেক্টরাল ইনডেক্সের পতন হয়েছে সবচেয়ে বেশি। এ ছাড়া ট্যুরিজ়ম, মেটাল, ফিনানশিয়াল সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার, ব্যাঙ্ক, এনার্জির মতো সেক্টরাল ইনডেক্সও ডাউন রয়েছে।

কেন বাজারে পতন?

পশ্চিম এশিয়ায় পরিস্থিতি উন্নতির আশা গত কয়েক সপ্তাহে ফের স্তিমিত হয়েছে। ইরান ও আমেরিকার মধ্যে আলোচনার কোনও অগ্রগতির খবর আসেনি। উল্টে তা নিয়ে জটিলতা বেড়েছে। হরমুজ় খোলা নিয়ে আমেরিকা ও ইরানের প্রথম সারির নেতৃত্বের নেতৃত্বের পরস্পর বিরোধী বক্তব্য বাজারের চিন্তা বাড়িয়েছে। এর জেরে গত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক বাজারে অশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ৯১ ডলার ছাড়িয়েছে। দালাল স্ট্রিটে পতনের পিছনেও এটাই মূল কারণ বলে মত বিশেষজ্ঞদের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *