চামোলি সুড়ঙ্গ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০
উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ধস নেমে ও জল ঢুকে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। অবশেষে মঙ্গলবার নিখোঁজ দুই শ্রমিকের দেহ উদ্ধার করল উদ্ধারকারী দল। ১৩ অগস্ট ঘটা এই দুর্ঘটনায় আগেই আট জনের মৃত্যুর খবর মিলেছিল। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০। সুড়ঙ্গে কাজ করা শ্রমিকদের দাবি, বিপর্যয়ের আগেই ছাদ ও দেওয়াল থেকে নোংরা জল চুঁইয়ে পড়ছিল। ঘটনাটি নিয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।