‘এক পয়েন্ট কম নয়’, ইস্টবেঙ্গলের হতাশার মাঝেই আত্মবিশ্বাসী রামিরেজ়, জানালেন পরের লক্ষ্য - 24 Ghanta Bangla News
Home

‘এক পয়েন্ট কম নয়’, ইস্টবেঙ্গলের হতাশার মাঝেই আত্মবিশ্বাসী রামিরেজ়, জানালেন পরের লক্ষ্য

Spread the love

গোলের চেয়েও দলের সাফল্যই গুরুত্বপূর্ণ

ম্যাচে ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোলটি এসেছে রামিরেজ়ের নেওয়া কর্নার থেকে। নিজেও গোল করেছেন তিনি। ফলে ব্যক্তিগত ভাবে ম্যাচটি তাঁর জন্য অবশ্যই স্মরণীয়। কিন্তু নিজের পারফরম্যান্সের চেয়ে দলকে এক পয়েন্ট এনে দিতে পারাটাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন স্প্যানিশ মিডফিল্ডার। রামিরেজ়ের দাবি, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলকে এক পয়েন্ট পেতে সাহায্য করা। আমরা জিততে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। ইস্টবেঙ্গলের হয়ে আবার গোল করতে পেরে ভালো লেগেছে। চ্যাম্পিয়ন্স লিগ ২-এর মতো প্রতিযোগিতায় গোল করার অনুভূতিটা আরও বিশেষ। তবে আমার কর্নার থেকে আনোয়ার যে ভাবে গোল করেছে, তাতেও আমি খুব খুশি।’

কলকাতায় সমর্থকদের সামনে জয়ের লক্ষ্য

জর্ডনের ম্যাচ শেষ হওয়ার পরই নিজেদের ভুল এবং উন্নতির জায়গাগুলো নিয়ে আলোচনা শুরু করেছে ইস্টবেঙ্গল। রামিরেজ়ের বিশ্বাস, সেই শিক্ষা পরের ম্যাচে দলকে আরও ভালো জায়গায় পৌঁছে দেবে। আর সেই ম্যাচ হবে কলকাতায়, নিজেদের সমর্থকদের সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *