ইস্টবেঙ্গল-দিল্লি সেমিফাইনালের আগে বড় ধাক্কা, খেলছেন না পিভি বিষ্ণু
সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগামীকাল, বুধবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের (Durand Cup) প্রথম সেমিফাইনাল। যেখানে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব এবং এসসি দিল্লি। এখন…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগামীকাল, বুধবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের (Durand Cup) প্রথম সেমিফাইনাল। যেখানে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব এবং এসসি দিল্লি। এখন সেদিকেই নজর রয়েছে সকল ফুটবলপ্রেমীদের। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না লাল-হলুদের দাপুটে ফুটবলার পিভি বিষ্ণু। হ্যাঁ ঠিকই শুনেছেন। ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলের হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস। যা নিঃসন্দেহে চিন্তায় রাখবে সকলকে। বলাবাহুল্য, কোয়ার্টার ফাইনালে তার করা একমাত্র গোলেই ইন্ডিয়ান আর্মি দলকে পরাজিত করেছিল মশাল ব্রিগেড।
Also Read | দেড় কোটি টাকার চেক বাউন্স! মহামেডানের সভাপতির পদ খোয়ালেন হুমায়ুন
এবার সেমিফাইনালে বিষ্ণুর না থাকা নিঃসন্দেহে বিকল্প কমবে হাবাসের হাতে। তবুও নিজেদের সেরাটা দিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করার পরিকল্পনা থাকবে দলের সকল ফুটবলারদের। উল্লেখ্য, এবারের এই টুর্নামেন্টের শুরুটা একেবারেই ভালো হয়নি ময়দানের এই প্রধানে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল পড়শী ক্লাব তথা মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। যদিও সেই ধাক্কা কাটিয়ে গ্ৰুপ পর্বের বাকি দুই ম্যাচ বড় ব্যবধানে জিতে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকতে অসুবিধা হয়নি মহম্মদ রশিদদের। তবে কোয়ার্টার ফাইনালের কষ্টার্জিত জয়ের পর সেমিফাইনালে ও যথেষ্ট চাপ থাকতে চলেছে দলের মধ্যে।
Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
পাশাপাশি বিদেশি স্ট্রাইকারের অনুপস্থিতি যে দলের আক্রমণভাগে প্রভাব ফেলছে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। যারফলে খেতাব জয়ের লড়াই যে সহজ নয় সেটা বলাই চলে।