বাঁকুড়ার ইন্দাসে CJP সমর্থকের বাবাকে পিটিয়ে খুন, ক্ষতিপূরণের টাকা নয়, বাবার নামে স্কুলের দাবি আব্দুল হাফিজের
‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দাও’
CJP নেতা আশুতোষ রাঙ্কার কথায়, ‘আপনারা ভাবুন, কী ধরনের চিন্তাভাবনা আব্দুলের। আমরা বললাম, আব্দুল আমরা চাই আর্থিক সহযোগিতা করা হোক। আব্দুল বলছে, ‘আমার কোনও ক্ষতিপূরণ চাই না। আমার বাবার নামে একটা স্কুল করে দাও’। একবার ভাবুন, কম্পেনসেশনও পর্যন্ত চাইছে না। ওর ঠাকুমা আমাকে বলছেন, ‘আব্দুল তোমাদের দায়িত্ব’। আপনারা ভাবুন, ওর পারিবারিক শিক্ষাটা। ভাবুন কেমন ছিলেন ওর বাবা।’