Bhapa Doi Recipe: শেষ পাতে থাকুক ভাপা দই, মন ভরবে শরীরও ভাল থাকবে, রইল রেসিপি - Bengali News | How to make Bhapa Doi at home, Bhapa Doi Recipe - 24 Ghanta Bangla News
Home

Bhapa Doi Recipe: শেষ পাতে থাকুক ভাপা দই, মন ভরবে শরীরও ভাল থাকবে, রইল রেসিপি – Bengali News | How to make Bhapa Doi at home, Bhapa Doi Recipe

Spread the love

শেষ পাতে থাকুক ভাপা দই, মন ভরবে শরীরও ভাল থাকবে, রইল রেসিপিImage Credit: Pinterest

দইয়ের নাম শুনলেই অনেকের মন পুলকিত হয়ে ওঠে। তবে দই মানেই শুধু খাবারের শেষে এক চামচ নয়, বাঙালির মিষ্টি রসনারও এক অমূল্য সম্পদ দই। আর ভাপা দই (Bhapa Doi) হলে তো কথাই নেই। ঘন দুধ, কনডেন্সড মিল্ক আর দইয়ের মোলায়েম মিশ্রণ— স্টিমে ভাপিয়ে তৈরি হয় এই স্বর্গীয় স্বাদের ডেজার্ট। টক দই ও মিষ্টি দইকেও মাঝে মাঝে টেক্কা দেয় ভাপা দই। তবে ভাপা দই শুধু মিষ্টির লোভ মেটানোর জন্য নয়, এর মধ্যে লুকিয়ে নানা স্বাস্থ্যগুণও।

ভাপা দই রেসিপি

উপকরণ:

দই – ১ কাপ, কনডেন্সড মিল্ক – আধা কাপ, তরল দুধ – আধা কাপ, চিনি – স্বাদ অনুযায়ী, এলাচ গুঁড়ো – সামান্য, বাদাম/কিশমিশ – সাজানোর জন্য

প্রণালী:

দই, দুধ, কনডেন্সড মিল্ক আর চিনি একসঙ্গে ভাল ভাবে ফেটিয়ে নিন। এলাচ গুঁড়ো মিশিয়ে মসৃণ ব্যাটার তৈরি করুন। মিশ্রণ ঢেকে স্টিল বা মাটির বাটিতে রাখুন। স্টিমারে/প্রেসার কুকারে (সিটি ছাড়া) ২০–২৫ মিনিট ভাপে বসান। ঠান্ডা হলে ফ্রিজে রেখে বাদাম–কিশমিশ দিয়ে পরিবেশন করুন।

ভাপা দই খাওয়ার উপকারিতা—

প্রোবায়োটিক সমৃদ্ধ, যা হজমশক্তি বাড়ায়। অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য কমায়। ইমিউনিটি শক্তিশালী করে। হাড় ও দাঁতের জন্য উপকারী (ক্যালসিয়াম–ফসফরাস সমৃদ্ধ)। ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি কম ক্যালোরি ডেজার্ট। ত্বক ও চুল ভাল রাখে। প্রোটিনের ভাল উৎস। যা শরীরের পেশি ও টিস্যু গঠনে সহায়ক। শরীর ঠান্ডা রাখে, যা গরমে আরাম দেয়। রক্তচাপ নিয়ন্ত্রণ করে। পাশাপাশি মুড ফ্রেশ রাখে। যা খেলে মন ভাল হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *