কালো ধোঁয়ায় ঢাকল নিউটাউনের আকাশ, দাউদাউ করে জ্বলছে অফিস বিল্ডিং – Bengali News | Black Smoke Engulfed as Fire Broke out in Newtown Office Building, several Fire Tenders at Spot
কালো ধোঁয়া বের হচ্ছে বিল্ডিং থেকে।Image Credit: TV9 বাংলা
কলকাতা: অফিস টাইমে নিউটাউনে আগুন। নিউটাউনের থাকদাঁড়ি এলাকায় একটি বহুতল অফিস বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লাগে। একের পর এক তল দ্রুত আগুনের গ্রাসে চলে যাচ্ছে। দমকলের চারটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। কী থেকে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আতঙ্কে বহু মানুষ বেরিয়ে এসেছেন।
বিস্তারিত আসছে…