ভারতের সামরিক হাত শক্ত করতে ১০ টি সুখোই দিতে প্রস্তুত রাশিয়া
নয়াদিল্লি: ভারতের আকাশসেনার শক্তি বাড়াতে ফের বড় প্রস্তাব নিয়ে সামনে এল রাশিয়া (Su-57)। পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান Sukhoi Su-57 ভারতের হাতে তুলে দেওয়ার পাশাপাশি দেশে…
নয়াদিল্লি: ভারতের আকাশসেনার শক্তি বাড়াতে ফের বড় প্রস্তাব নিয়ে সামনে এল রাশিয়া (Su-57)। পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান Sukhoi Su-57 ভারতের হাতে তুলে দেওয়ার পাশাপাশি দেশে যৌথ উৎপাদনের প্রস্তাবও দিয়েছে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই ভারতের সঙ্গে Su-57 কর্মসূচিতে সহযোগিতার আগ্রহের কথা জানিয়েছেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভারত এখনও এই প্রস্তাব গ্রহণ করেনি এবং কোনও চূড়ান্ত চুক্তিও হয়নি।
সাম্প্রতিক সময়ে নতুন করে যে তথ্য সামনে এসেছে, তাতে দাবি করা হচ্ছে, রাশিয়া ভারতীয় বায়ুসেনার দ্রুত প্রয়োজন মেটাতে প্রথম ধাপে প্রায় ৮ থেকে ১০টি Su-57 দেওয়ার প্রস্তাব রাখতে পারে। এই সংখ্যা প্রায় অর্ধেক স্কোয়াড্রনের সমান। একইসঙ্গে দীর্ঘপাল্লার R-77 (Su-57)পরিবারের BVR ক্ষেপণাস্ত্র দেওয়ার কথাও বিভিন্ন প্রতিরক্ষা মহলে আলোচিত হচ্ছে।
আরও দেখুনঃ দেশে নাশকতার ছক বানচাল! ধৃত ২০০-র বেশি জঙ্গি, জানালেন অমিত শাহ
তবে এই নির্দিষ্ট ৮-১০টি বিমান এবং ক্ষেপণাস্ত্র প্যাকেজের বিষয়ে এখনও ভারত সরকার বা রাশিয়ার পক্ষ থেকে কোনও প্রকাশ্য আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তাই বিষয়টিকে আপাতত প্রস্তাব বা আলোচনার স্তরের তথ্য হিসেবেই দেখা হচ্ছে।
Su-57 নিয়ে রাশিয়ার আগ্রহ অবশ্য নতুন নয়। ২০২৫ সালের Aero India-তেও রাশিয়া Su-57E-কে ভারতে স্থানীয়ভাবে উৎপাদনের প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে HAL-এর সঙ্গে কাজ করে ভারতে উৎপাদন এবং পঞ্চম প্রজন্মের প্রযুক্তি হস্তান্তরের কথা বলা হয়েছিল। পরে ২০২৬ সালের জুনে পুতিন প্রকাশ্যেই জানান, মস্কো ভারতকে Su-57 কর্মসূচিতে যুক্ত করতে আগ্রহী এবং ভারতে যৌথ উৎপাদনের প্রস্তাবও দেওয়া হয়েছে।
রাশিয়ার প্রস্তাবের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে ‘মেক ইন ইন্ডিয়া’। (Su-57)ভারতীয় প্রতিরক্ষা শিল্পে HAL-এর মাধ্যমে স্থানীয় উৎপাদন গড়ে তোলা গেলে শুধু যুদ্ধবিমান কেনার প্রয়োজনই কমবে না, বিমান তৈরির প্রযুক্তি ও উৎপাদন পরিকাঠামোও শক্তিশালী হতে পারে। রাশিয়া এর আগে জানিয়েছে, Su-57 কর্মসূচির মাধ্যমে ইঞ্জিন, AESA রাডার, অপটিক্স, সফটওয়্যার এবং অন্যান্য পঞ্চম প্রজন্মের প্রযুক্তিতে সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে।
আরও দেখুনঃ নেতাজির অন্তর্ধান রহস্য! চন্দ্রচূড় ঘোষের গবেষণা নিয়ে নয়া সিরিজ OTT তে
কিন্তু ভারতের সামনে রয়েছে বড় একটি কৌশলগত প্রশ্ন। (Su-57)একদিকে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান স্কোয়াড্রনের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। পুরনো MiG-29, Mirage-2000 এবং Jaguar-এর মতো বিমান ধীরে ধীরে অবসরের দিকে এগোচ্ছে। ফলে দ্রুত নতুন যুদ্ধবিমান হাতে পাওয়া বায়ুসেনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। অন্যদিকে দীর্ঘমেয়াদি লক্ষ্য হল দেশীয় পঞ্চম প্রজন্মের AMCA তৈরি করা। তাই এখন বিদেশি Su-57 কেনা হলে তা AMCA কর্মসূচির সঙ্গে কীভাবে সমন্বয় করা হবে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।