Khanakul: কাকাকে খুনের অভিযোগে ভাইপোকে ধরে নিয়ে গেল পুলিশ, তুলল আদালতে - Bengali News | Nephew accused to killed his uncle in khanakul - 24 Ghanta Bangla News
Home

Khanakul: কাকাকে খুনের অভিযোগে ভাইপোকে ধরে নিয়ে গেল পুলিশ, তুলল আদালতে – Bengali News | Nephew accused to killed his uncle in khanakul

Spread the love

পুলিশ ধরে নিয়ে গেল ভাইপোকেImage Credit source: Tv9 Bangla

খানাকুল: দীর্ঘদিন ধরে পরিবারে অশান্তি চলছিল। তবে তার জন্য যে এমন ঘটনা ঘটতে পারে কে বলবে! পারিবারিক অশান্তির জের, কাকাকে খুনের অভিযোগে ভাইপোকে গ্রেফতার করে আদালতে তুলল পুলিশ। ঘটনা খানাকুলের ধাড়াশিমুল গ্রামে।

পুলিশ জানিয়েছে,মৃত কাকার নাম অভিজিৎ ছড়ি। অভিযোগের আঙুল মৃতের ভাইপো তথা প্রতিবেশী বিকাশ ছড়ির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে খানাকুল পুলিশ শনিবার গভীর রাতে ধাড়াশিমুল গ্রাম থেকেই অভিযুক্তকে গ্রেফতার করে। এরপর অভিযুক্তকে পাঠানো হয় আরামবাগ মহকুমা আদালতে।

মৃতের পরিবার ও পুলিশসুত্রে জানা গিয়েছে,পারিবারিক বিষয় নিয়ে কাকা ভাইপোর মধ্যে এর আগেও প্রায়শই ঝামেলা চলত। গত শনিবার দুপুরে দুজনে এলাকায় জমিতে কাজ করার সময়েও তাদের মধ্যে ঝামেলা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। এরপর অভিজিৎ বাড়ি চলে এলেও অভিযুক্ত ভাইপো সন্ধ্যা নাগাদ মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে ফের অশান্তি শুরু করে। অভিযোগ, এইসময় কাকার উপর বাড়িতে থাকা হাসুয়ার কোপ বসায় অভিযুক্ত।

এই ঘটনার পর রাতেই গুরুতর আহত অবস্থায় কাকাকে হাওড়ার পাঁচারুল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় তাঁদের পরিবারের লোক। শনিবার গভীর রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর। এদিকে ঘটনার পর পরই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ ধাড়াশিমুল থেকেই অভিযুক্তকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *