তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, একাধিক মৃত্যুর আশঙ্কা
Big Breaking: তারাপীঠের হোটেলে আচমকা আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের তারাপীঠ মন্দিরের কাছে একটি হোটেলে। জানা গিয়েছে, একটি হোটেলের একতলায় আগুন লেগে গিয়েছে। এই ঘটনায় ৫ জনের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুরুতর জখম হয়েছেন একাধিক। তাঁদের উদ্ধার করে রামপুরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ। কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল।
বিস্তারিত আসছে…