Newtown Dead body Recovery: নিউটাউনে যুবকের মুখ থ্যাঁতলানো দেহ উদ্ধার, সিসিটিভিতে ধরা পড়ল হাড়হিম ফুটেজ | One Youth's Dead body Recovered From Newtown Area, CCTV Shows Chilling footage - 24 Ghanta Bangla News
Home

Newtown Dead body Recovery: নিউটাউনে যুবকের মুখ থ্যাঁতলানো দেহ উদ্ধার, সিসিটিভিতে ধরা পড়ল হাড়হিম ফুটেজ | One Youth’s Dead body Recovered From Newtown Area, CCTV Shows Chilling footage

Spread the love

নিউটাউনে যুবকের দেহ উদ্ধার।Image Credit: TV9 বাংলা

নিউটাউন: শহরের বুকে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার। নিউটাউন থেকে উদ্ধার যুবকের দেহ। জানা গিয়েছে, মুখ থ্যাঁতলানো হয়েছে যুবকের। দেহ উদ্ধারের পরই ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।

আজ সকালে নিউটাউনের স্বামীজি নগর থেকে এক  অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। বস্তা দিয়ে দেহ ঢাকা দেওয়া ছিল। মৃত যুবকের এখনও পরিচয় জানা যায়নি। তবে বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ইকো পার্ক থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের দেহে একাধিক ট্যাটু রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দু-তিন দিন আগে যুবককে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। সেই ফুটেজে দেখা গিয়েছে এক যুবক কাঁধে করে দেহ ফেলে দিয়ে যাচ্ছে।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *