Education: বই মুখস্থ করে পাশ আর নয়! শিক্ষা ক্ষেত্রে বড় বদল আনছে সরকার, শুরু হচ্ছে PARAKH | Big change in education system in west bengal parakh implementation in school
কলকাতা: রাজ্যে যে শীঘ্রই জাতীয় শিক্ষানীতি চালু হবে, সে কথা আগেই ঘোষণা করেছেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। ধাপে ধাপে সেই প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছেন তিনি। আর এবার পরখ (PARAKH) প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য। জাতীয় শিক্ষানীতি কার্যকর হওয়ার আগেই পরীক্ষার পদ্ধতিতে বদল আসতে চলেছে। নতুন পদ্ধতি নিয়ে, আজ সোমবার থেকে পাঁচ দিনব্যাপী একটি কর্মশালার সূচনা হল বিদ্যাসাগর ভবনের অডিটোরিয়ামে। উপস্থিত ছিলেন মন্ত্রী দীপক বর্মণ।
সবিস্তারে আসছে…