Chinsurah-Tribeni Road Crisis | গর্তে ঢুকে গেল অটোর চাকা, বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ
নিম্নচাপের টানা বৃষ্টিতে বেহাল চুঁচুড়া-ত্রিবেণী রোড। বালির মোড়, চকবাজার, ত্রিবেণী, ত্রিকোণ পার্ক, ব্যান্ডেল স্টেশন রোড-সহ বিস্তীর্ণ এলাকায় বড় বড় গর্ত ও খানাখন্দে নাজেহাল সাধারণ মানুষ।সোমবার ব্যান্ডেল বালির মোড়ের কাছে হঠাৎ রাস্তার গর্তে ঢুকে যায় একটি যাত্রীবাহী অটোর চাকা। অল্পের জন্য রক্ষা পান চালক ও যাত্রীরা। রাস্তার বেহাল দশায় সমস্যায় অটো ও টোটোচালকরাও।