জন্মদিনেই মর্মান্তিক পরিণতি, যুবকের মৃত্যুতে শোকের ছায়া হাবড়ায়
রাজার দিদি সোনিয়া মণ্ডল বলেন, ভাই এমন কিছু করতে পারে, তা স্বপ্নেও ভাবিনি। যেদিন, যে সময়ে ওর জন্ম, সেই সময়েই ওর এমন পরিণতি হবে এটা যেন কেউ বিশ্বাসই করতে পারছি না। কেন এমন করল, তাও বুঝে উঠতে পারছি না। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে জিওলডাঙা এলাকায়। হাবরা থানার পুলিশ আজ সোমবার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে, ঘটনার তদন্ত শুরু করেছে।