সূর্য সিংহ রাশিতে আসতেই গঠন হয়েছে দ্বিদ্বাদশ যোগ, আগামী ২ মাস সোনা ফলবে কাদের জীবনে? - 24 Ghanta Bangla News
Home

সূর্য সিংহ রাশিতে আসতেই গঠন হয়েছে দ্বিদ্বাদশ যোগ, আগামী ২ মাস সোনা ফলবে কাদের জীবনে?

Spread the love

জ্যোতিষ অঙ্ক অনুযায়ী, গ্রহের সূর্য এবং বৃহস্পতির মধ্যে সংযোগ সব সময় গুরুত্বপূর্ণ। শ্রাবণের শেষ সোমবার ১৭ অগস্ট এই দুই গ্রহের সংযোগে তৈরি হয়েছে দ্বিদ্বাদশ যোগ। সূর্যের সিংহ রাশিতে প্রবেশের সঙ্গেই এই যোগ তৈরি হয়েছে। এই যোগের প্রভাবেই দারুণ সুসময় শুরু হবে ৪ রাশির জাতকদের জীবনে। কাদের ভাগ্য খুলবে?

মেষ রাশি

মেষ রাশি
মেষ রাশি

সূর্য ও বৃহস্পতির অবস্থানের কারণে মেষ রাশির জাতকদের জীবনে সুখবর আসতে পারে। সূর্য আপনার পঞ্চম ঘরে এবং বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করবে। পঞ্চম ঘর শিক্ষা ও প্রেমের সঙ্গে যুক্ত, চতুর্থ ঘর পরিবার, সুখ-স্বাচ্ছন্দ্য এবং সম্পত্তির সঙ্গে সম্পর্কিত। তাই দ্বিদ্বাদশ যোগের প্রভাবে পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। কেউ কেউ জমি, বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন। মেষ রাশির পড়ুয়াদের জন্য অগস্ট ও সেপ্টেম্বর মাস বিশেষ ফলদায়ক হতে পারে। পড়াশোনায় সাফল্য পাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এই সময়ে খারাপ সঙ্গ এড়িয়ে চলা জরুরি। তা না হলে অযথা সময় এবং অর্থ দুটোই নষ্ট হতে পারে।

কর্কট রাশি

কর্কট রাশি
কর্কট রাশি

কর্কট রাশির জাতকদের দ্বিতীয় ঘরে সূর্যের গোচর হবে এবং বৃহস্পতি অবস্থান করবেন প্রথম ঘরে। ফলে দ্বিদ্বাদশ যোগের প্রভাবে বেশ কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। সূর্য দ্বিতীয় ঘরে থাকায় আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা অগস্ট মাসে ফিরে পাওয়ার সম্ভাবনাও রয়েছে। ব্যবসার ক্ষেত্রেও সাফল্য আসতে পারে। প্রথম ঘরে বৃহস্পতির অবস্থান মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস বাড়াতে পারে। তবে সূর্যের প্রভাবে কথাবার্তায় কিছুটা রুক্ষতা বা তীক্ষ্ণতা আসতে পারে। তাই কারও সঙ্গে কথা বলার সময় শব্দ চয়নে সতর্ক থাকা প্রয়োজন। সামান্য কথাকে কেন্দ্র করে যাতে সম্পর্ক খারাপ না হয়, সেদিকে নজর দেওয়া উচিত।

সিংহ রাশি

সিংহ রাশি
সিংহ রাশি

সিংহ রাশির অধিপতি সূর্য প্রথম ঘরে প্রবেশ করেছে। অন্যদিকে বৃহস্পতি অবস্থান রয়েছে দ্বাদশ ঘরে। তাই দ্বিদ্বাদশ যোগের প্রভাবে সিংহ রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়তে পারে। কর্মক্ষেত্রে সম্মান এবং সুনাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের প্রশংসাও করতে পারেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। কেউ কেউ এই সময় নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনাও বাস্তবায়ন করতে পারবেন। সূর্যের প্রভাবে আর্থিক পরিস্থিতি শক্তিশালী হতে পারে। তবে বৈবাহিক জীবনে কিছু ওঠাপড়া দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ তৈরি হলে নিজের বক্তব্য চাপিয়ে না দিয়ে তাঁর কথাও গুরুত্ব দিয়ে শোনা প্রয়োজন। এতে পরিস্থিতি অনেকটাই সামলে নেওয়া সম্ভব হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *