‘মিটিংয়ে অংশ নিলেই কি…’ সই জালিয়াতি মামলায় অভিষেককে এখনই দোষী মনে করছে না কোর্ট
বিধানসভায় সই জাল মামলায় রক্ষাকবচের মেয়াদ বাড়ল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ। সোমবার বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চে মামলার শুনানি ছিল। সই জাল করার বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই দোষী— সিআইডির এই তথ্যে প্রাথমিক ভাবে সন্তুষ্ট নয় আদালত। মিটিংয়ে অংশ নেওয়া মানেই, জাল নথি করিয়েছেন বলা যায় না, পর্যবেক্ষণ আদালতের। আদালতের আরও পর্যবেক্ষণ, ‘কেউ হাত বেঁধে দেয়নি। তদন্ত করুন, সমস্যা নেই।’