‘দিমাগি নকশাল’ কারা? তালিকা দিলেন কিরেন রিজিজু, চিদম্বরম বললেন, ‘...আমি গর্বিত’ - 24 Ghanta Bangla News
Home

‘দিমাগি নকশাল’ কারা? তালিকা দিলেন কিরেন রিজিজু, চিদম্বরম বললেন, ‘…আমি গর্বিত’

Spread the love

চিদাম্বরমের পাল্টা কটাক্ষ

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরেই তীব্র বিতর্ক শুরু হয়। তাঁকে পাল্টা আক্রমণ করে কংগ্রেস নেতা তথা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেন, ‘দিমাগি নকশাল হতে পেরে গর্বিত।’ বিরোধীদের একাংশের দাবি, সমালোচকদের নিশানা করতে আগেও নানা তকমা ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতারা। তাঁদের অভিযোগ, প্রশ্নফাঁসের মতো ইস্যুতে দেশজোড়া আন্দোলনের জেরে রাজনৈতিক ভাবে কিছুটা চাপে থাকা বিজেপি এ বারও সেই পুরনো কৌশলই নিয়েছে। ‘টুকরে টুকরে গ্যাং’, ‘রাষ্ট্রদ্রোহী’, ‘খলিস্তানি’, ‘আরবান নকশাল’ এবং ‘আন্দোলনজীবী’-র মতো শব্দবন্ধের পরে এ বার প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এসেছে নতুন বিশেষণ—‘দিমাগি নকশাল’। তবে প্রধানমন্ত্রী যে বিরোধীদের নিশানা করে এই কথা বলেননি, সেটা স্পষ্ট করে দিলেন কিরেন রিজিজু।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *