তারকা সমাবেশ নয়, কেন ‘লিভিং রুম’-এ বিয়ে সারলেন রোনাল্দো? মুখ খুললেন জর্জিনা - 24 Ghanta Bangla News
Home

তারকা সমাবেশ নয়, কেন ‘লিভিং রুম’-এ বিয়ে সারলেন রোনাল্দো? মুখ খুললেন জর্জিনা

Spread the love

রোনাল্দোর সঙ্গে বিয়ে নিয়ে কী জানালেন জর্জিনা?

সম্প্রতি Vogue-কে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জিনা জানান, ভবিষ্যতে পরিবার ও বন্ধুদের নিয়ে বড় করে উদযাপন করার পরিকল্পনা রয়েছে তাঁদের। কিন্তু এ বার তাঁরা চেয়েছিলেন একেবারেই ব্যক্তিগত পরিসরে বিয়ে সারতে।

জর্জিনা বললেন, ‘আমি যখন ছোট ছিলাম, তখন বড় দুর্গ, রাজকীয় গাড়ি, লম্বা বিয়ের পোশাক এবং হিরের মুকুট পরে বিয়ের স্বপ্ন দেখতাম। কিন্তু এখন সেই ভাবনা বদলেছে। আমার সঙ্গী এবং সন্তানদের নিয়ে বাড়িতেই একটি অন্তরঙ্গ অনুষ্ঠান চেয়েছিলাম। কারণ দুর্গ, বিলাসবহুল ভেন্যু, দ্বীপ, ঘোড়া বা দামি গাড়ি— সবই নাগালের মধ্যে রয়েছে। কিন্তু পরিবারের সঙ্গে নিজেদের বাড়িতে কাটানো এমন একটি ব্যক্তিগত মুহূর্তই বেশি স্পেশ্যাল।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *