West Bengal Weather Update: একটা নিম্নচাপ সরতেই আরেকটা হাজির! এবার তোলপাড় হবে এই সমস্ত জেলা...জেনে রাখুন লেটেস্ট আপডেট | West Bengal Weather Update: Another Depression set to form over Bay of Bengal, Kolkata Along with These Districts will Receive Heavy Rainfall - 24 Ghanta Bangla News
Home

West Bengal Weather Update: একটা নিম্নচাপ সরতেই আরেকটা হাজির! এবার তোলপাড় হবে এই সমস্ত জেলা…জেনে রাখুন লেটেস্ট আপডেট | West Bengal Weather Update: Another Depression set to form over Bay of Bengal, Kolkata Along with These Districts will Receive Heavy Rainfall

Spread the love

কলকাতা: একটা নিম্নচাপের ফাঁড়া কাটল, আবার একটা নিম্নচাপের (Depression) মেঘ। নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। বিগত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে বিক্ষিপ্তভাবে। কোথাও ভারী বৃষ্টি, আবার কোথাও হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আজ, রবিবার সকাল থেকে মেঘলা আকাশ। কয়েক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। আরও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস।

নতুন নিম্নচাপ-

জানা গিয়েছে, আগামী চার দিনের মধ্যে আবার নিম্নচাপের জন্ম হবে বঙ্গোপসাগরে। আরও শক্তি বাড়াবে বাংলা-ওড়িশা উপকূলের এই নিম্নচাপ।  নতুন নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। লাগাতার ভারী বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বহু অঞ্চল জলমগ্ন হওয়ার আশঙ্কা।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের বেশি প্রভাব পড়বে উপকূলবর্তী এলাকা ও পশ্চিমাঞ্চলে। প্রবল বৃষ্টির সম্ভাবনা।

কোথায় কোথায় বৃষ্টি হবে?

আজ-আগামিকাল ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে কলকাতায়। আজ, রবিবার দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরেও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামিকাল, সোমবার থেকে শুরু হবে চরম ভারী বৃষ্টি।  লাল সতর্কতা জারি হয়েছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে।

পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায়। নিম্নচাপের প্রভাবে বইবে দমকা বাতাসও। তাই আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গেও আজ প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো দমকা বাতাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *