Bandel News | চুঁচুড়ায় ২ যুবকের উপর মারাত্মক হামলার অভিযোগ
পুরোনো বিবাদের জেরে চুঁচুড়ার দাসপাড়ায় দুই যুবকের উপর মারাত্মক হামলার অভিযোগ। জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের খাওয়া-দাওয়ার সময় দুই পক্ষের মধ্যে বচসা বাধে। অভিযোগ, সেই সময়ই শুভ দাস নামের এক যুবক রাহুল দাসের ওপর প্রাণঘাতী হামলা চালায়। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন অভিজিৎ মিত্র। দুজনেই আপাতত চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় খুনের চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ।